About School
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, টঙ্গী, গাজীপুরের (EIIN-109044) ওয়েবসাইটে আপনাকে আন্তরিক স্বাগতম। এ বিদ্যালয়টি ১৯৮২ সালে স্থাপন করার পর শিক্ষার মান উন্নয়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তাই আমাদের বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
বিদ্যালয়টিতে বর্তমানে দুইটি শিফট বিদ্যামান রয়েছে, প্রভাতী শিফট বালিকাদের এবং দিবা শিফট বালকদের জন্য নির্ধারীত। অপরদিকে ২০১৫ সাল থেকে অত্র বিদ্যালয়টি জেএসসি এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে চালু রয়েছে। তাছাড়া এসএসসি পরীক্ষা ধারাবাহিক সফলতার জন্য বিদ্যালয়টি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান-২০০২ নির্বাচিত হয়। বর্তমানে বিদ্যালয়টি গাজীপুর জেলার মধ্যে ১ম স্থান অধিকারী School Of Future হিসেবে নির্বাচিত। বিদ্যালয়টিতে প্রায় সকল শ্রেণি কক্ষ Smart Board রয়েছে , যার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ও যুগপোযোগী শিক্ষার সাথে তাল মিলেয়ে শিক্ষা গ্রহণ করছে। এ বিদ্যালয় থেকে উত্তীর্ণ বহু ছাত্র/ছাত্রী প্রতি বছরই উচ্চ শিক্ষার জন্য মেডিকেল কলেজ, প্রকৌশল, প্রযুক্তি, কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।
এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শিক্ষামূলক তথ্য এবং গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে জানতে পারবেন।
ধন্যবাদান্তে
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়
টঙ্গী, গাজীপুর